
প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ , ৭:৩০:৪৭ প্রিন্ট সংস্করণ
এসএসসি ২০০০ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন
আগামী ৩০ মে ২০২৬ খ্রি. (পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন) রোজ: শনিবার কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, এই আয়োজনে দেশ ও বিদেশে অবস্থানরত সকল বন্ধু-বান্ধবী এবং তাদের পরিবারকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থন ও আনন্দ ভাগাভাগি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
উক্ত অনুষ্ঠানে ২০০০ ব্যাচের সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সফল করতে বিশেষ আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানের স্মরণিকা প্রকাশ উপলক্ষ্যে ব্যাচের সদস্য ও তাদের স্ত্রী-সন্তানদের নিকট বিভিন্ন ধরনের লেখা যেমন- কবিতা, গান, গদ্য, ছোটগল্প, কৌতুক,প্রবন্ধ, নাটিকা, বিজ্ঞানভিত্তিক লেখা এবং অঙ্কনসহ যেকোনো সৃষ্টিশীল কাজ মো.মনিরুজ্জামান মনি’র নিকট জমা দিতে বলা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা এই মিলনমেলা ২০০০ ব্যাচের সকল বন্ধু-বান্ধবীদের মধ্যে বন্ধন আরো দৃঢ় ও স্মরণীয় করবে।

















