• সারাদেশ

    নওগার রাণীনগরের পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল, সম্পাদক সাজুঃ

      প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ১০:০৪:১৭ প্রিন্ট সংস্করণ

     

     

    আবু সাইদ চৌধুরী (রানীনগর- নওগাঁ)

    নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পারইল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নূরে আলম সিদ্দিকী দুলালকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয় এবং সাজেদুর রহমান সাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পারইল ইউনিয়ন আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

     

    পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী দুলালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

     

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক হাসানুর আল-মামুন প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ