• সারাদেশ

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট ” ম্যাজিক অব রোটারি গোল্ড অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন  

      প্রতিনিধি ১ জুন ২০২৫ , ৮:৪১:১১ প্রিন্ট সংস্করণ

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট ” ম্যাজিক অব রোটারি গোল্ড অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন

     

    ৩১ মে শনিবার রোটারি বর্ষ ২০২৪–২৫ এর জন্য রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫ এর আয়োজনে রাজধানী ঢাকার শাহবাগস্থ আবু সাঈদ মিলনায়তনে ম্যাজিক রোটারি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

    রোটারি বর্ষ ২০২৪-২৫ এ প্রতিটি ক্লাবের কাজের অসাধারণ স্বকৃীতস্বরুপ এই অ্যাওয়ার্ড দেয়া হয়। এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি ক্লাবের ধারাবাহিক কর্মদক্ষতা, সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা এবং নিঃস্বার্থ সেবার চেতনায় নিবেদিত প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।

     

    তিনটি ক্যাটাগরিতে ক্লাব স্বীকৃতি প্রদানে সর্বোচ্চ গোল্ড ক্যাটাগরি অর্জন করে বাংলাদেশের ঐতিহ্যবাহী রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট। ক্লাবের সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এবং অংশগ্রহণকারী ক্লাব সদস্যবৃন্দ গোল্ড অ্যাওয়ার্ডটি গ্রহন করেন।

     

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম বলেন, এ অর্জন আমাদের জন্য এক গর্বের। এটি ক্লাবের প্রতিটি সদস্যের নিরলস প্রচেষ্টা, নেতৃত্ব ও একতাবদ্ধ মানসিকতার ফসল। এ অর্জন আমাদের মানব সেবায় আরো অনুপ্রাণিত করবে।

    তিনি আরো বলেন, রোটারির ‘Service Above Self’ মন্ত্রে অনুপ্রাণিত হয়ে আমাদের ক্লাব সমাজের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

     

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম বলেন, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।

    বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা কোর্স অধ্যায়নরত একজন শিক্ষার্থীর সমস্ত আর্থিক সহায়তা, পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে। এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে।

    আরও খবর

    বৈশ্বিক সাম্য ও শান্তি রক্ষায় তরুণদের ভাবনা বিবেচনায় নেওয়া জরুরী-রবি উপাচার্য 

    নাজিরগঞ্জে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্ণামেন্ট  এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

    ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে মা-বাবার আকুতিপ্রেস রিলিজঃ সাথিয়ার আলোচিত রাজা হত্যা মামলার রহস্য উদঘাটন। গত ইং ১৭/০৭/২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ০৭ ঘটিকার সময় ভিকটিম রাজা প্রাং (৫০), পিতা-মৃত সিরাজ প্রাং,সাং-শ্রীধরকুড়া, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা তার পূর্ব পরিচিত মোঃ অনিক হোসেন (১৮) ও হৃদয় হোসেনর (১৯) সাথে প্রতিবেশি জয়নালের (২৫) সিএনজি করে পিকনিক খাওয়ার কথা বলে বরাট, কাশিনাথপুরের দিকে যায়। যথাসময়ে ভিকটিম রাজা প্রাং বাড়ীতে না ফেরায় রাজার স্ত্রী মোছাঃ রাশিদা রাজার মোবাইল নাম্বারে ফোন দিলে সিএনজি চালক জয়নাল ফোনটি রিসিভ করে বলে যে, তার কাছে ভিকটিম রাজা মোবাইল ফোনটি রেখে কোথায় যেন চলে গেছে। ঐ দিন রাত্রিতে ভিকটিম রাজা প্রাং বাড়ীতে ফেরত না আসলে পরিবারের লোকজন রাজা প্রাং-কে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে গত ইং ২০/০৭/২০২২ তারিখ সকাল অনুমান সকাল ০৯.০০ ঘটিকার সময় সাঁথিয়া থানাধীন সোনাকুড়া বরাট গ্রামের সরকারী ক্যানেলের কচুরি পানার মধ্যে ভিকটিম রাজার অর্ধগলিত লাশ পাওয়া যায়। বিষয়টি হত্যাকান্ড হিসেবে প্রাথমিক ভাবে ধারণা হওয়ায় ভিকটিম রাজার স্ত্রী মোছাঃ রাশিদা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি এজাহার দায়ের করেন যার মামলা নং-২২, তাং-২১/০৭/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। ঘটনার রহস্য উদঘাটনে তৎকালীন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম স্যারের নির্দেশনায় ঘটনার সাথে জড়িত সন্দেহে ১। সিএনজি চালক জয়নাল (২৫) ২। মোঃ হৃদয় হোসেন (২০) এবং ৩। পিয়াস সরকার (২৩) দের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী গণ এই হত্যাকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলে তাদের অত্র মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জনাব মোঃ মাসুদ আলম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, (বেড়া সার্কেল), জনাব আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইমতিয়াজ এর নেতৃত্বে একটি চৌকস টিম ঢাকা,গাজীপুর ও সিরাজগঞ্জ এর শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ১। মোঃ মামুন খান (২৩), পিতা-মোঃ দুলাল খান এবং ২। মোঃ আশিক ফকির (২৫), পিতা-মোঃ আনিছ ফকির , উভয় সাং-সোনাকুড়া বরাট,থানা-সাঁথিয়া, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মামুন খান (২৩) বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। আসামী মোঃ মামুন খান (২৩) এর প্রদত্ত জবানবন্দিতে জানা যায় যে, ভিকটিম রাজা প্রাং মাদকের সাথে সম্পৃক্ত ছিল। মাদক খাওয়ার টাকা পয়সাকে কেন্দ্র করে আসামী হৃদয় এবং অনিকের সাথে ঝামেলা ছিল। অপর আসামী মামুন এবং জুয়েলের বিরুদ্ধে ২০১৯ সালে সাথিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটা মামলা হয়। এই মামলার সোর্স হিসেবে ভিকটিম রাজা ছিল বলে আসামীদের ধারণা। আর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রনির সাথে খাসের পুকুর ও জমির দখল নিয়ে বিরোধ ছিল। উক্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে কৌশলে ভিকটিম রাজা প্রাং-কে মোঃ জয়নাল এর সিএনজি যোগে মোঃ হৃদয় ও মোঃ অনিক কে দিয়ে ডেকে নিয়ে আসার পর মাদকদ্রব্য গঁাজা খাওয়ার কথা বলে সোনাকুড়া বরাট গ্রামের সরকারী ক্যানেলের ধারে পাটক্ষেতে নিয়ে যায় এবং রাত্রি অনুমান ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকার মধ্যে আসামী মোঃ রনির নেতৃত্বে মোঃ হৃদয়, মোঃ জয়নাল, মোঃ অনিক, মোঃ জুয়েল, মোঃ মামুন, মোঃ আশিক, এনামুল হক ও মোঃ সোহেলগন মিলে ভিকটিম রাজাকে গলাটিপে হত্যা করে মৃতদেহ পার্শ্ববর্তী ক্যানেল-এ কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখে। আসামী মোঃ জয়নাল এর নিকট হতে ভিকটিম রাজা প্রাং এর ব্যাবহৃত মোবাইল ফোন ও সিএনজি গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা আছে

    কাশিনাথপুরে ৬ষ্ঠ তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতা  অনুষ্ঠিত

    চট্টগ্রামে কাজীর দেউড়ির শিশুপার্ক সিলগালা

    কুমিল্লায় পুকুরে ডুবে  মামা ভাগ্নের  মৃত্যু 

                       

    জনপ্রিয় সংবাদ