• সারাদেশ

    সাঁথিয়ায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন ঘর উচ্ছেদ করলেন সাদিয়া সুলতানা 

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ৬:৩৯:২০ প্রিন্ট সংস্করণ

    সাঁথিয়ায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন ঘর উচ্ছেদ করলেন সাদিয়া সুলতানা

     

    ফেরদৌস হাসান  নিজস্ব প্রতিনিধি  :

     

    পাবনা সাঁথিয়া উপজেলার অন্তর্গত ধোপাদহ বাজারে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণাধীন ঘর উচ্ছেদ ও অবমুক্ত করলেন দিলেন উপজেলা প্রশাসন ।

    জানাগেছে, ধোপাদহ মৌজায় আরএস ক্ষতিয়ান নং ৭০৫, দাগ নং ৭৬৪ এ ২৭ শতক ও আরএস খতিয়ান ৭১৮, দাগ নং ৭৭১ এ ৬ শতক জায়গা জোর করে প্রভাব খাটিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করছিল পার্শবর্তী চেনিলালের ছেলে রফিক ও শিহাব ।

    সোমবার (৪ আগষ্ট ) ২০২৫ইং তারিখে দুপুরে ধােপাদাহ বাজারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা নেতৃত্বে সেনাবাহিনীর সহায়াতায় এ অভিযান পরিচালনা করা হয়।

    সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, যারা অবকাঠামো নির্মাণ করছিলো তাদের জমির কাগজ পত্র নিয়ে আসতে বলেছিলাম কিন্ত তাদের কাছে কোন কাগজ পত্র না থাকায় তারা দেখা করেন নাই। এ কারণে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। তিনি

    বলেন, সরকারি জায়গা অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

     

    স্থানীয় লোকজন জানায় , ধোপাদহ মৌজায় আরএস ক্ষতিয়ান নং ৭০৫, দাগ নং ৭৬৪ এ ২৭ শতক ও আরএস খতিয়ান ৭১৮, দাগ নং ৭৭১ এ ৬ শতক জায়গা জোর করে প্রভাব খাটিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করছিল পার্শবর্তী চেনিলালের ছেলে রফিক ও শিহাব । তারা ওই জমি নিজেদের দাবী করছে অথচ ওই জমির আরএস রেকর্ড এ রয়েছে শরত চন্দ্র তালুকদার, জ্যেতি চন্দ্র তালুকদার, পারবতী নাথ, নিজ হাল সাল ভারত, পক্ষে বাংলাদেশ সরকার । যা সরকারী খাস সম্পত্তি। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, তারা ভুয়া দলিল দেখিয়ে দীর্ঘদিন ভোগ করে আসছে। এখন তারা পুরো ১ বিঘা জায়গা দখল করে নিয়ে অবকাঠামো নির্মাণ করেছে।

    এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ভুমি অফিসের কর্মচারী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান৷ সচিব,গ্রাম পুলিশগণ স্থানীয় জনসাধারণ গন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ