• সারাদেশ

    সাঁথিয়া চোমরপুরে রাস্তার পাকা কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর জনদুর্ভোগ   

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ৬:৩৩:৪৭ প্রিন্ট সংস্করণ

    সাঁথিয়া চোমরপুরে রাস্তার পাকা কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর জনদুর্ভোগ

    পাবনা জেলা প্রতিনিধি

    পাবনান রাস্তার বেহাল অবস্থায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ  জনগণের চলাফেরার ও কৃষি পূর্ণ বহন করার নেই কোন উপায়

    ঘটনাটি ঘটেছে পাবনা সাঁথিয়া পৌর এলাকার চোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় কয়েক হাজার মানুষের বসবাস একটি মাত্র চলাচল৷ করার রাস্তা । আর এই রাস্তার কাজ বন্ধ থাকায় এলাকার মানুষের সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ

    ১০আগস্ট ২০২৫ইং তারিখে ২ টার সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাস্তার কাজ বন্ধ থাকায় মানুষের জীবন হয়েছে দুর্দশা পায়ে হেঁটে যাওয়া অনেক কষ্টকর একটি মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া অনেক দুষ্কর ।

    তথ্য নিয়ে দেখা যায় পাবনা উপজেলার বেড়ার বাবু নামের এক ঠিকাদার রাস্তার কাজটি নিয়েছিলেন প্রায় ২, মাস আগে কিন্তু রাস্তার কাজটি শেষ না করায় পুরো গ্রামের মানুষের হয়েছে জনদুর্ভোগ। স্থানীয় জনগণ জানায় যে সকল ইট বালু সিমেন্ট কাজ করছে এই ঠিকাদার সম্পূর্ণ মালামাল নিম্নমানের । । আমরা এলাকাবাসী চাই সিডিউল অনুযায়ী আমাদের কাজটা করা হোক তাও দ্রুত সময়ের মধ্যে । ঠিকাদার বাবু জানায় মালামালের দাম বেশি হয় বন্ধ রয়েছে নতুন ইট আসলে কাজ ধরবো এখন বর্তমান জিনিসে অনেক দাম । তবে খুব তাড়াতাড়ি ধরবো

    উপ সহকারী প্রকৌশল সাঁথিয়া পৌর  মোঃ আহসান  হাবীব, জানায় আমি ঠিকাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি কে যে রাস্তার কাজ করছে ইট, বালু, সিমেন্ট , তা নিম্নমানের তাই তাকে আমি নিষেধ করেছি নির্দেশ অমান্য করে কিছু কাজ করেছে।

    ভালো মানের মেটেরিয়াল দিয়ে কাজ করতে বলা হয়েছে, কিন্তু সে তা না করে কাজ বন্ধ করেছে। আর রাস্তার কাজ বন্ধ থাকায় জনসাধারণ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে । তবে যাতে করে দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজটি শেষ হয় সেই ব্যবস্থা করব ।

    সাঁথিয়া পৌর প্রশাসক ও সাঁথিয়ায় সহকারী কমিশনার (ভূমি) বিষয়টা নিয়ে আমাকে অভিযোগ করেনি  দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজটি যাতে শেষ হয় সেই ব্যবস্থা গ্রহণ করছি

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ