• সারাদেশ

    ডিবি পাবনার অভিযানে ১,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ১০:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ

     

    ডিবি পাবনার অভিযানে ১,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মাননীয় পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ দমন অভিযানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

     

    আজ শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেল ১৭:২০ ঘটিকায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সুজানগর থানাধীন দুলাই ইউনিয়নের চর দুলাই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

     

    অভিযানে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নিম্নোক্ত দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়ঃ

     

    গ্রেফতারকৃত আসামিরা হলো মোঃ উকিল শেখ (৩৭)

    পিতা: মৃত মন্তাজ শেখ মাতা: মোছাঃ মরিয়ম খাতুন।ঠিকানা: চর দুলাই, ইউনিয়ন- দুলাই, ওয়ার্ড- ০২, থানা- সুজানগর, জেলা- পাবনা।

    মোঃ আরিফ খান (৪৫)

    পিতা: মৃত হাজী আমজাদ আলী খান

    মাতা: মৃত রিজিয়া খাতুন

    স্থায়ী ঠিকানা: বাসা নং ১১৩, সিটি ক্লাব সংলগ্ন, ইশ্বড্ডা, ডাকঘর- ন্যাশনাল ইউনিভার্সিটি, থানা- গাজীপুর সদর, গাজীপুর সিটি কর্পোরেশন।

    বর্তমান ঠিকানা: বাড়ি নং ৫১৭, চর দুলাই, ইউনিয়ন- দুলাই, ওয়ার্ড- ০২, থানা- সুজানগর, জেলা- পাবনা।

     

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সুজানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

     

    জেলা গোয়েন্দা শাখা, পাবনা দৃঢ়ভাবে জানাচ্ছে—

    “মাদক নয়, জীবন হোক আলোর পথে।”

    মাদক ও অপরাধ নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ