• সারাদেশ

    তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল সম্পাদক ছিদ্দিক 

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৩:১৬:১৩ প্রিন্ট সংস্করণ

     

    মল্লিক জামাল. স্টাফ রিপোর্টার:-

    বরগুনার ঐতিহ্যবাহী তালতলী প্রেসক্লাবের কার্যিনর্বাহী পরিষদের ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মো.খাইরুল ইসলাম আকাশ সভাপতি ও দৈনিক সংবাদ এর প্রতিনিধি মুহা. আবু বকর ছিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

     

    শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে ৩টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশন ৯ সদস্যের কার্যিনর্বাহী কমিটির অনুমোদন দেয়। মো.ইউসুফ আলী প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মোস্তাফিজ ও জসিম উদ্দিন দায়িত্ব পালন করেন।

     

    জানা যায়, গত ১৩ নভেম্বর প্রেসক্লাবের সাধারণ সভায় ২০২৪ সালের কার্যিনর্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মো. খাইরুর ইসলাম আকাশ (জনকন্ঠ) ও সাধারণ সম্পাদক মুহা.আবু বকর ছিদ্দিক(দৈনিক সংবাদ) সহ ৯ সদস্য বিশিষ্ট কার্যিনর্বাহী পরিষদ গঠন করা হয়।

     

    কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি মি. মংচিন থান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক হারুন অর রশিদ,দপ্তর সম্পাদক কাওসার হামিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য মু.আ.মোতালিব ও মজিবুর রহমান।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    পবিত্র কুরআন শরীফ অবমাননা কারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

    রামগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪থ” শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

    ১৫ আগষ্ট সপরিবারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছিল বলেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী 

    রামগড়ে বাঙালীদের ভূমিতে ঘর নির্মাণ ও বে-দখলের প্রতিবাদে মানববন্ধন 

    সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গ্রন্থ কেন্দ্র কর্তৃক প্রয়াস পাঠাগারে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

    রূপগঞ্জে স্পিনিং মিলে তুলার গোডাউনে আগুন