
প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৪ , ৪:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর “ইকোনমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট” শীর্ষক আলোচনার 
বৃহস্পতিবার ৩ অক্টোবর ২০২৪ রাজধানীর ঐতিহ্যবাহী গুলশান ক্লাব লিমিটেড এর রজনীগন্ধা হল রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের ১৫৪৮ তম সভা অনুষ্ঠিত । সেই সাথে রোটারির আন্তর্জাতিক মাস ভিত্তিক থিম এর আওতায় অক্টোবর মাস ” ইকোনমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট” শীর্ষক আলোচনা করা হয়।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম।
ক্লাব সভার পাশাপাশি ” ইকোনমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট” শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি
পিডিজি রোটারিয়ান মাগফুর উদ্দিন আহমেদ, এমপিএইচএফ.বি.এমসি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি আমিনুর রহমান চৌধুরী, পিপি এএফ কল্লোল,পিপি রোটারিয়ান মোঃ রফিকুল হায়দার চৌধুরী, পিপি রোটারিয়ান হোসনে আরা চৌধুরী, পিপি রোটারিয়ান আখতার জাহান, পিপি প্রকৌশলী কাজল কান্তি চৌধুরী,
আইপিপি মোহাম্মদ মামুন উর রশীদ ।
পিডিজি রোটারিয়ান মাগফুর উদ্দিন আহমেদ বলেন, রোটারির সাতটি ফোকাস এরিয়ার মধ্যে ইকোনমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অন্যতম। রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এ ফোকাস এরিয়াতে দীর্ঘদিন কাজ করছে।
মাল্টি – ডিস্ট্রিক্ট কমব্যাট হাংগার নামক প্রোজেক্ট এর মাধ্যমে রোটারি বাংলাদেশ নব্বই দশকের থেকে ভাগ্যহত জনগোষ্ঠীর স্বনির্ভর হওয়ার জন্য ১ বছর মেয়াদি সুদ বিহীন আর্থিক সহায়তা প্রদান করছে।এই প্রোগ্রাম এর মাধ্যমে প্রায় ৫০০০০ লোক সুবিধা ভোগ করেছে।
উল্লেখ্য এই মাল্টি – ডিস্ট্রিক্ট কমব্যাট হাংগার প্রোজেক্ট এর চেয়ারম্যান হিসেবে পিডিজি মাগফুর উদ্দিন আহমেদ দ্বায়িত্ব প্রাপ্ত রয়েছেন।
ক্লাব সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম বলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে।
সেই সাথে ইকোনমিক এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এর আওতায় মাল্টি – ডিস্ট্রিক্ট কমব্যাট হাংগার প্রোজেক্টের মাধ্যমে বিভিন্ন সময়ে ভাগ্যহত জনগোষ্ঠীর স্বনির্ভর হওয়ার জন্য কাজ করছে।
এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে।
ক্লাব সার্জেন্ট এ্যট আর্মস
রোটারিয়ান পিপি কাজল কান্তি চৌধুরী মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন।
ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সালেক সাব্বির আহমেদ পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

















