
প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ১:৩৯:৩০ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
উদ্যোক্তা প্ল্যাটফর্ম গ্রুপের চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোজ শুক্রবার ময়মনসিংহ জেলা চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছিলেন। নিজেদের ভেতর বন্ডিং, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য ইপি- উদ্যোক্তা প্ল্যাটফর্ম গ্রুপের এ আয়োজন।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি তাসনিম মিথির সঞ্চালনায় চা আড্ডায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ ডিভিশনাল হেড এবং ইপির মডারেটর একে এম আনিছুর রহমান সোহাগ। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি আসাদুল ইসলাম, ময়মনসিংহ জেলা সহ প্রতিনিধি আবু নইম খান ও আরাফাত হোসেন, নেত্রকোনা জেলা প্রতিনিধি নূরজাহান আমিন।
জেলা প্রতিনিধি সহ প্রতিনিধিরা বলেন ইপি – উদ্যোক্তা প্ল্যাটফর্মটি উদ্যোক্তা বান্ধব। এক্টিভ থাকলে সামনে অনেক সুযোগ সুবিধা আসছে।
ময়মনসিংহ ডিভিশনাল হেড একে এম আনিছুর রহমান সোহাগ বলেন,ময়মনসিংহ জেলার গন্ডি পেরিয়ে সারা বাংলাদেশে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হলে ইপিতে সময় দেওয়ার বিকল্প নেই।
ইপি এডমিন রনি রহমানের সাথে কথা হলে তিনি জানান, ব্যস্ততার কারনে উপস্থিত থাকতে পারেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে এডমিন রনি রহমান আরো বলেন, বিজয়ের মাসে আমরা জেলা অনুযায়ী চা আড্ডার আয়োজন এর সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহে ১৩ টি জেলায় আমাদের চা আড্ডা অনুষ্ঠিত হবে। এছাড়া মহান বিজয় দিবস -২০২২ উপলক্ষে আমরা গত ১৫ ও ১৬ ডিসেম্বর ঢাকায় ইপি বিজয় মেলা করেছি। আমরা সর্বনিম্ন রেটে মেলা করেছি। চা আড্ডা গুলো আমাদের উদ্যোক্তাদের জন্য ফ্রি। আমরা ভবিষ্যতে জেলা ভিত্তিক ফ্রি মেলার আয়োজন করতে চাই।

















