• সারাদেশ

    কাশিনাথপুরে খেলনা অস্ত্র দিয়ে চাঁদা বাজির চেষ্টা কালে দুই যুবক আটক

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ৮:০৮:৫৪ প্রিন্ট সংস্করণ

    সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে অস্ত্রের মুখে চাঁদাবাজি ও ডাকাতির চেষ্টাকালে দুই যুবককে হাতে-নাতে আটক করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই ২০২৫) সন্ধ্যায়।

     

    প্রত্যক্ষদর্শীরা জানান, কাশীনাথপুর বাজারের খাঁন এজেন্সির শামসুল খাঁনের চাউলের দোকানে ওই দুই যুবক পিস্তল ঠেকিয়ে টাকা ও চাঁদা দাবি করে। তাদের আচরণে দোকানি এবং আশেপাশের লোকজন দ্রুত সচেতন হয়ে যায় এবং সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে স্থানীয় দোকানদার ও পথচারীরা মিলে দুই যুবককে আটক করতে সক্ষম হন।

     

    এলাকাবাসী আটককৃত ডাকাতদের প্রথমে কাশিনাথপুর পুলিশ ফাড়ি থেকে  সাঁথিয়া থানার পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করে।

     

    এ বিষয়ে থানার একটি সূত্র জানায়, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কাশীনাথপুর বাজারের ব্যবসায়ীদের মাঝে এ ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে তারা সাহসিকতার সঙ্গে ডাকাতদের ধরার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ