• সারাদেশ

    শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অতঃপর ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা

      প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২২ , ৭:২৫:২৩ প্রিন্ট সংস্করণ

     

    সুজন শেখ (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের ডাক্টারপাড়ার প্রথম শ্রেণীর ছাত্র আরিফুরজ্জামান (৮) অপহরনের ৩ দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

     

    মৃত শিশু আরিফুজ্জামান (৮) ওই এলাকার আতিউর রহমানের ছোট ছেলে।

     

    রবিবার দিবাগত রাত ২ ঘটিকায় উপজেলার পাকেরহাটের আরজি যুগিরঘোপা গ্রামের জনৈক আব্দুস সালামের ভাড়া দেওয়া বাড়ির উঠান খুঁড়ে লাশ উদ্ধার করে ‍পুলিশ।

     

    মৃত আরিফুজ্জামানের বাবা আতিউর বলেন, গত শুক্রবার (২ ডিসেম্বর) আমরা বাপ ছেলে সকালে রসুন রোপন করতে জমিতে যাই। গোসল শেষে জুম্মার নামাজ পড়তে যায়, নামাজ থেকে ফিরে একসাথে দুপুরের খাবারও খেয়েছি। এরপর বিকেলে বাইরে খেলতে গেছে। সন্ধ্যার অনেক পরও যখন বাসায় ফিরছিল না তখন খোঁজাখুঁজি শুরু করি। সন্ধ্যা ৭টায় ফোনে একজন বলে আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। ছেলেকে পেতে হলে এক লাখ টাকা নিয়ে সৈয়দপুর বাস টার্মিনালে আসেন। টাকা নিয়ে আসলেই আপনার ছেলেকে পেয়ে যাবেন। এরপরই ফোন নাম্বারটিসহ খানসামা থানায় যোগাযোগ করি এবং লিখিত অভিযোগ করি। রাত নয়টার সময় আবারও ওই নাম্বার থেকে ফোন আসে। কিন্তু কোন কথা না বলেই ফোন কেটে দেয়।

     

    পুলিশ জানায়, শিশুটি নিখোঁজ হলে আমাদের কাছে তার পরিবার সাধারণ ডায়েরি করে। ডায়েরি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ভিকটিমের পরিবার ও স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত হয়ে সন্দেহ ভাজন হিসেবে বাদীর প্রতিবেশি শরিফুল ইসলাম (২৪) সহ আরো কয়েকজনকে নজরে রাখি।

     

    নিবিড় ও নিরবিচ্ছিন্ন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ হেফাজতে নেওয়া শরিফুল ইসলাম (২৪) অপহরণ, মুক্তিপণ দাবি ও ধর্ষণ এবং শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে। মৃত শিশুর সন্ধান দিতে রাজি হয়।

     

    এরপর শরিফুলের দেওয়া ঠিকানায় গিয়ে পুলিশ ও ডিবি কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার লোকজন স্থানীয়দের উপস্থিতিতে বস্তায় ভরে মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়।

     

    আসামী শরিফুল ইসলাম একই পাড়ার আব্দুল মালেকের ছেলে। খানসামা বিএম কলেজে কম্পিউটার ট্রেড নিয়ে পড়ছেন। পাকেরহাট এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। পড়াশুনার পাশাপাশি সেখানে কিছু ছাত্রকে কম্পিউটার প্রশিক্ষনও দেন তিনি।

     

    খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় জানান, ঘটনাটি জানার পর থেকেই শিশুকে উদ্ধারে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ চালিয়ে যায়। প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক হিসেবে শরিফুলকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হবে.

    আরও খবর

    নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে জয়ী হয়েছে যারা

    ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে মা-বাবার আকুতিপ্রেস রিলিজঃ সাথিয়ার আলোচিত রাজা হত্যা মামলার রহস্য উদঘাটন। গত ইং ১৭/০৭/২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ০৭ ঘটিকার সময় ভিকটিম রাজা প্রাং (৫০), পিতা-মৃত সিরাজ প্রাং,সাং-শ্রীধরকুড়া, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা তার পূর্ব পরিচিত মোঃ অনিক হোসেন (১৮) ও হৃদয় হোসেনর (১৯) সাথে প্রতিবেশি জয়নালের (২৫) সিএনজি করে পিকনিক খাওয়ার কথা বলে বরাট, কাশিনাথপুরের দিকে যায়। যথাসময়ে ভিকটিম রাজা প্রাং বাড়ীতে না ফেরায় রাজার স্ত্রী মোছাঃ রাশিদা রাজার মোবাইল নাম্বারে ফোন দিলে সিএনজি চালক জয়নাল ফোনটি রিসিভ করে বলে যে, তার কাছে ভিকটিম রাজা মোবাইল ফোনটি রেখে কোথায় যেন চলে গেছে। ঐ দিন রাত্রিতে ভিকটিম রাজা প্রাং বাড়ীতে ফেরত না আসলে পরিবারের লোকজন রাজা প্রাং-কে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে গত ইং ২০/০৭/২০২২ তারিখ সকাল অনুমান সকাল ০৯.০০ ঘটিকার সময় সাঁথিয়া থানাধীন সোনাকুড়া বরাট গ্রামের সরকারী ক্যানেলের কচুরি পানার মধ্যে ভিকটিম রাজার অর্ধগলিত লাশ পাওয়া যায়। বিষয়টি হত্যাকান্ড হিসেবে প্রাথমিক ভাবে ধারণা হওয়ায় ভিকটিম রাজার স্ত্রী মোছাঃ রাশিদা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি এজাহার দায়ের করেন যার মামলা নং-২২, তাং-২১/০৭/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। ঘটনার রহস্য উদঘাটনে তৎকালীন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম স্যারের নির্দেশনায় ঘটনার সাথে জড়িত সন্দেহে ১। সিএনজি চালক জয়নাল (২৫) ২। মোঃ হৃদয় হোসেন (২০) এবং ৩। পিয়াস সরকার (২৩) দের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী গণ এই হত্যাকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলে তাদের অত্র মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জনাব মোঃ মাসুদ আলম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, (বেড়া সার্কেল), জনাব আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইমতিয়াজ এর নেতৃত্বে একটি চৌকস টিম ঢাকা,গাজীপুর ও সিরাজগঞ্জ এর শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ১। মোঃ মামুন খান (২৩), পিতা-মোঃ দুলাল খান এবং ২। মোঃ আশিক ফকির (২৫), পিতা-মোঃ আনিছ ফকির , উভয় সাং-সোনাকুড়া বরাট,থানা-সাঁথিয়া, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মামুন খান (২৩) বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। আসামী মোঃ মামুন খান (২৩) এর প্রদত্ত জবানবন্দিতে জানা যায় যে, ভিকটিম রাজা প্রাং মাদকের সাথে সম্পৃক্ত ছিল। মাদক খাওয়ার টাকা পয়সাকে কেন্দ্র করে আসামী হৃদয় এবং অনিকের সাথে ঝামেলা ছিল। অপর আসামী মামুন এবং জুয়েলের বিরুদ্ধে ২০১৯ সালে সাথিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটা মামলা হয়। এই মামলার সোর্স হিসেবে ভিকটিম রাজা ছিল বলে আসামীদের ধারণা। আর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রনির সাথে খাসের পুকুর ও জমির দখল নিয়ে বিরোধ ছিল। উক্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে কৌশলে ভিকটিম রাজা প্রাং-কে মোঃ জয়নাল এর সিএনজি যোগে মোঃ হৃদয় ও মোঃ অনিক কে দিয়ে ডেকে নিয়ে আসার পর মাদকদ্রব্য গঁাজা খাওয়ার কথা বলে সোনাকুড়া বরাট গ্রামের সরকারী ক্যানেলের ধারে পাটক্ষেতে নিয়ে যায় এবং রাত্রি অনুমান ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকার মধ্যে আসামী মোঃ রনির নেতৃত্বে মোঃ হৃদয়, মোঃ জয়নাল, মোঃ অনিক, মোঃ জুয়েল, মোঃ মামুন, মোঃ আশিক, এনামুল হক ও মোঃ সোহেলগন মিলে ভিকটিম রাজাকে গলাটিপে হত্যা করে মৃতদেহ পার্শ্ববর্তী ক্যানেল-এ কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখে। আসামী মোঃ জয়নাল এর নিকট হতে ভিকটিম রাজা প্রাং এর ব্যাবহৃত মোবাইল ফোন ও সিএনজি গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা আছে

    সুন্দরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

    কালীগঞ্জ প্রেস ইউনিটির ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ভোলায় ভেদুরিয়া ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

    জননেত্রীর হাতকে শক্তিশালি করতে কাজ করে যাচ্ছেন সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু

                       

    জনপ্রিয় সংবাদ