• সারাদেশ

    ক্ষুদে ডাক্তার ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে রামগড়ে অবহিতকরণ সভা

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৪ , ৮:০৭:২৯ প্রিন্ট সংস্করণ

     

    মোঃমাসুদ রানা, নিজস্ব প্রতিবেদকঃ

    জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বিষয়ে খাগড়াছড়ির রামগড়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৭ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক এর সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

     

    সভায় আগামী ২১ থেকে ২৭ শে এপ্রিল ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ২৮ এপ্রিল থেকে ৪ মে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণ ও জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

    এসময় উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ হোসেন, হাসপাতালের মেডিসিন ও গাইনী কনসাল্টেন্ট ডা: মাসুমা তাবাচ্চুম , মেডিসিন কনসাল্টেন্ট ডা: মিসবাহুস সালেহ, মেডিকেল অফিসার ডা: রোকসানা ইয়াছমিন, চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সহ সাংবাদিক, হাসপাতালের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ